ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

জান্নাতে যে নবীর সাথে থাকেন মৃত শিশুরা

ধর্ম ডেস্ক
রবিবার, ২৩ মার্চ ২০২৫   ১০৪ বার পঠিত
জান্নাতে যে নবীর সাথে থাকেন মৃত শিশুরা

শিশু অবস্থায় অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মানুষের হিসাবের খাতা খোলা হয় না। কোনো পাপ বা গুনাহ লেখা হয় না। তাই শিশুরা নিস্পাপ থাকেন। তারা যদি মারা যান, তাহলে নিস্পাপ অবস্থায় মারা যান। তাদের ঠিকানা হয় জান্নাত।

হাদিসে এসেছে, মৃত শিশুরা জান্নাতের একটি পাহাড়ে তারা আল্লাহর নবী ও খলিল ইবরামি (আ.) ও তার স্ত্রী সারার (আ.) তত্ত্বাবধানে থাকেন। কেয়ামতের দিন তারা ওই শিশুদের তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেবেন। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, মুমিনদের শিশু সন্তানরা জান্নাতে একটি পাহাড়ে থাকবে, যেখানে ইবরাহিম (আ.) ও সারাহ (আ.) তাদের লালন-পালন করবেন কেয়ামতের তারা তাদের বাবা-মায়ের কাছে ফিরে যাওয়ার আগ পর্যন্ত। (মুসনাদে আহমদ)

সামুরা ইবনে জুনদুব (রা.) থেকে বর্ণিত নবীজি (সা.) একদিন সকালে তার আগের রাতে দেখা স্বপ্ন সাহাবিদের শুনিয়েছিলেন যে স্বপ্নে দুইজন ফেরেশতা তাকে জান্নাত ও জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখিয়েছেন। ওই স্বপ্নে এক পর্যায়ে ফেরেশতারা তাকে নিয়ে গিয়েছিলেন জান্নাতরে এক সবুজ বাগানে। নবীজি (সা.) বলেন, একটা সজীব শ্যামল বাগানে আমাকে নিয়ে যাওয়া হলো, যেখানে বসন্তের হরেক রকম ফুলের কলি রয়েছে। আর বাগানের মাঝে আসমানের থেকে অধিক উচু দীর্ঘকায় একজন পুরুষ রয়েছে যার মাথা যেন আমি দেখতেই পাচ্ছি না। তার চারপাশে আমি এত বিপুল সংখ্যক বালক-বালিকা দেখলাম যে, এত শিশু একসাথে আর কখনো দেখিনি। আমি ফেরেশতাদেরকে বললাম, উনি কে আর এই শিশুগুলো কারা? ফেরেশতারা বলেন, তিনি হলেন, ইবরাহিম (আ.) আর তার আশেপাশের বালক-বালিকারা হলো ওইসব শিশু, যারা ফিতরত বা স্বভাবধর্মের ওপর মৃত্যু বরন করেছে।

কয়েকজন সাহাবি নবীজিকে (সা.) জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! মুশরিকদের শিশু সন্তানরাও? নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, মুশরিকদের শিশু সন্তানরাও। (সহিহ বুখারি)

এ হাদিস থেকে বোঝা যায় মুমিন ও কাফের যে কোনো পরিবারের শিশুই হোক, শিশু অবস্থায় মারা গেলে জান্নাতে যান এবং আল্লাহর নবী ইবরাহিমের (আ.) তত্ত্বাবধানে জান্নাতে থাকেন।

মৃত শিশুরা বাবা-মাকে জান্নাতে নিয়ে যাবেন

এ ছাড়া একাধিক হাদিস থেকে বোঝা যায়, মৃত শিশুরা কেয়ামতের দিন তাদের মুমিন বাবা-মায়েরও জান্নাতে যাওয়ার কারণ হবে। তারা তাদের বাবা-মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নবীজি (সা.) বলেন, ওই সত্তার শপথ, যার হাতে আমার প্রাণ! যে মা গর্ভপাত হলে সেজন্য সওয়াবের আশা করবে, তার গর্ভচ্যুত সন্তান (কেয়ামতের দিন) নিজের নাভির নাড়ী ধরে তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। (সুনানে ইবনে মাজা)

আরেকটি বর্ণনায় এসেছে নবীজি (সা.) বলেছেন, যে নারীর তিনটি শিশু মারা যাবে, ওই নারীরার জন্য তার ওই শিশু সন্তানরা জাহান্নাম থেকে পর্দা হবে। এক নারী বললেন, আর দুটি সন্তান মারা গেলে? নবীজি (সা.) বললেন, দুটি মারা গেলেও। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

মুমিন বাবা-মা ও সন্তানরা জান্নাতে মিলিত হবেন

জান্নাতে মুমিন বাবা-মা ও সন্তানদের মিলন ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,

وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُم مِّنْ عَمَلِهِم مِّن شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ

যারা ইমান আনে এবং তাদের সন্তান-সন্ততি ইমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের আমলের সওয়াবও কমাব না। প্রত্যেক ব্যক্তিই নিজ কৃতকর্মের জন্য দায়বদ্ধ। (সুরা তুর: ২১)

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa