ঢাকা
২৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, শূন্য সহকারী শিক্ষকের ২৮৭ পদ জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত
Advertise with us

শবে কদরে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

ধর্ম ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫   ৬৯ বার পঠিত
শবে কদরে মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল

পবিত্র শবে কদর আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে মহিমান্বিত এই বিশেষ রজনী। লাইলাতুল কদরের রাত ঘিরে রাজধানীর প্রতিটি মসজিদে মুসল্লিদের ভিড় বেড়েছে। আল্লাহর রহমত ও বরকত প্রত্যাশায় রাতভর ইবাদতের নিয়াতে মসজিদে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকেই বায়তুল মোকাররম, ইস্কাটন মসজিদ, বেইলি রোড, পুরান ঢাকার বেশ কয়েকটি মসজিদে এমন চিত্র দেখা গেছে। কেউ দলবেঁধে কেউবা সন্তানের হাত ধরে মসজিদে যাচ্ছেন।

সন্ধ্যার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ছেলেকে নিয়ে আসেন রাশেদুল ইসলাম। তিনি বলেন, শ্রেষ্ঠ এই রাজনীতে আল্লাহর কাছে ভুলের জন্য ক্ষমা চাইব। একইসঙ্গে আল্লাহর কাছে রহমত বরকত চাইব।

বায়তুল মোকাররম মসজিদে দেখা যায়, মসজিদের উত্তর- দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করছেন মুসল্লিরা। শবে কদরের রাত হওয়ায় অন্যান্য দিনের তুলনায় মুসল্লিদের ভিড় আজ অনেক বেশি। মসজিদের প্রবেশ ও বের হওয়ার সময় অনেককে সেখানে থাকা ফকির-মিসকিনদের দান করতে দেখা গেছে।

মুসল্লিরা জানান, নাজাতের আশায় আজ মহান আল্লাহর দরবারে দোয়া করবেন তারা। তারাবি শেষ বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বাসায় ফিরবেন। কেউবা গভীর রাত পর্যন্ত মসজিদে ইবাদত বন্দেগি করার নিয়াতে এসেছেন।

বাসায় ইফতার করে সন্ধ্যার পরেই জাতীয় মসজিদে এসেছেন বেসরকারি চাকরিজীবী আলী হোসেন। তিনি বলেন, বাসা পাশে হওয়ায় বেশিরভাগ সময় জাতীয় মসজিদেই নামাজ আদায় করি। আজ বিশেষ দিন। তাই নামাজ শেষে বিশেষ ইবাদত করব। এজন্য সন্ধ্যার পরই চলে এসেছি।

বায়তুল মোকাররম ছাড়াও রাজধানীর প্রতিটি মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। মসজিদগুলোতে নানা বয়সী মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। অধিকাংশ মসজিদে জায়গা ভরে রাস্তার অনেক দূর পর্যন্ত মুসল্লিদের নামাজের কাতার লক্ষ্য করা গেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa