ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

ধর্ম ডেস্ক
রবিবার, ৩০ মার্চ ২০২৫   ৬৬ বার পঠিত
আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

ইসরায়েলি নিষেধাজ্ঞা ও হামলার আশঙ্কা উপেক্ষা করে প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি মুসল্লি রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। স্বাভাবিকভাবেই এত বিপুল সংখ্যক মুসল্লির জায়গা হয়নি মসজিদে, তাই মসজিদ প্রাঙ্গণের বাইরেও অসংখ্য মুসল্লি নামাজ পড়তে বাধ্য হন। গত বছর আল-আকসায় ৪০ হাজার ফিলিস্তিনি ঈদের নামাজ আদায় করেছিলেন।

বার্তা সংস্থা ইরান প্রেস তাদের এক প্রতিবেদনে বলেছে, আল-আকসা মসজিদ শুধু একটি মসজিদই নয়, এটি ফিলিস্তিনিদের ধর্মীয় ও রাজনীতির ঐতিহ্যেরও প্রতীক। ইসরায়েলি দখলদারেরা প্রায়ই এই মসজিদে মুসল্লিদের প্রবেশে বাধা দেয়। এ নিয়ে মাঝে মধ্যেই উত্তেজনা ও সহিংস পরিস্থিতি তৈরি হয় আল-আকসা প্রাঙ্গণে। তবু এসব আশঙ্কার মধ্যেই রোববার লক্ষাধিক মুসল্লি এই ঐতিহাসিক মসজিদে ঈদের নামাজ আদায় করলেন।

ঈদুল ফিতর উপলক্ষে ইসরায়েল আগে থেকেই আল-আকসা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে। কড়া নিরাপত্তার মধ্যেই আজকের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে আল–আকসায় মুসল্লি প্রবেশ সীমিত করার উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী আগে থেকেই নিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সকাল থেকেই হাজার হাজার মুসল্লি মসজিদ প্রাঙ্গণে জড়ো হন। শেষে লাখো মুসল্লি বিশাল সমাবেশে পরিণত হয় আল-আকসা প্রাঙ্গণ।

ফিলিস্তিনি অধিকারকর্মী আবু আল-হুম্মুস বলেন, আমাকে মসজিদে প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েলি নিরাপত্তাবাহিনী। শেষে মসজিদের বাইরের চত্ত্বরে নামাজ আদায় করেছি।

আল–আকসায় ঈদের নামাজা আদায় করা একাধিক মুসল্লি জানান, নামাজ আদায় করতে আসা প্রতিটি মুসল্লিকে ব্যাপক তল্লাশি করেছে ইসরায়েলি বাহিনী। ভীষণ কড়াকড়ির মধ্যে মুসল্লিদের নামাজ আদায় করতে হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত দেড় বছর ধরে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় এরই মধ্যে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন দুর্বিষহ এক পরিস্থির মধ্যে ঈদুল ফিতর উদযাপন করছে ফিলিস্তিনিরা।

সূত্র: আল জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa