ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

ভিসা জটিলতায় প্রথম ফ্লাইটে যেতে পারেননি ৩ হজযাত্রী: হজ পরিচালক

ডেনাইটবিডি ডেস্ক
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫   ৫৪ বার পঠিত
ভিসা জটিলতায় প্রথম ফ্লাইটে যেতে পারেননি ৩ হজযাত্রী: হজ পরিচালক

এ বছর হজযাত্রার প্রথম ফ্লাইটে ভিসা জটিলতায় ৩ যাত্রী যেতে পারেননি বলে জানিয়েছেন হজ পরিচালক লোকমান হোসেন।

তিনি বলেন, সৌদি আরবের ওমরা এবং হজ মন্ত্রণালয় যে সফটওয়্যার ব্যবহার করতো তা আপডেট করা হয়েছে। ফলে পুরাতন সফটওয়্যারের কিছু তথ্য স্থানচ্যুত হয়ে গেছে। এসব সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি।

হজ পরিচালক বলেন, ভিসা পদ্ধতি পুরোপুরি অনলাইনে হওয়ায় দ্রুত ভিসা পাওয়া যাচ্ছে। এখন ভিসার জন্য এম্বাসিতে যেতে হয় না। অনলাইনেই ভিসা সংক্রান্ত সব কাজ করা যায়। ।

অন্যান্য বারের তুলনায় এবার কী ধরনের সুবিধাজনক ব্যবস্থা রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে লোকমান হোসেন বলেন, হজযাত্রীদের সেবায় লাব্বাইক নামে একটি অ্যাপ চালু করেছে সরকার। অন্যান্যবার কোনো হজযাত্রীকে খুঁজে না পেলে বা লাগেজ হারিয়ে গেলে ভোগান্তি পোহাতে হতো। এবার আর তা হবে না। অ্যাপ এর মাধ্যমে দ্রুতই খুঁজে বের করা যাবে। লাব্বাইকে একটি বিশেষ বাটন রয়েছে যার নাম এসওএস বাটন। কোনো হজযাত্রী যদি বিপদে পড়ে এই বাটন চাপলে হজ ম্যানেজম্যান্ট সেন্টারের কাছে সেই তথ্য চলে আসবে। পরবর্তীতে স্থানীয় ভলান্টিয়ারের মাধ্যমে তাকে উদ্ধার করা হবে।

তিনি আরও বলেন, মোট ৭০টি এজেন্সির মাধ্যমে হজযাত্রীরা যাচ্ছেন। তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। কোনো এজেন্সির গা ঢাকা দেয়ার সুযোগ নেই।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa