ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৮ মে ২০২৫   ৭২ বার পঠিত
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন

দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন শনিবার মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ বুধবার (২৮ মে) চাঁদ দেখা যাওয়ায় কাল থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এবং ৭ জুন তথা ১০ জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।

এর আগে মঙ্গলবার সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট থেকে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়।

এর ফলে আগামী ৪ জুন থেকে পবিত্র হজ শুরু হচ্ছে। ওই সময় মক্কার কাছাকাছি মিনায় হাজিদের অবস্থান নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হজের কার্যক্রম শুরু হবে।

পরদিন ৯ জিলহজ অর্থাৎ ৫ জুন আরাফার ময়দানে অবস্থান করবেন হাজিরা। ১০ জিলহজ তথা ৬ জুন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা পালন করা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa