ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার কবি নজরুল কলেজে ‘শ্রাবণ বরণ’ ঘনঘটা অনুষ্ঠিত রাজধানীতে সাড়ে ১১ হাজার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
Advertise with us

বাংলাদেশ থেকে ৭৬ হাজার ৩২৪ হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৩০ মে ২০২৫   ৫১ বার পঠিত
বাংলাদেশ থেকে ৭৬ হাজার ৩২৪ হজযাত্রী পৌঁছেছেন সৌদি আরবে

চলতি বছর হজ পালনে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ জন হজযাত্রী। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি মিলিয়ে ১৯৭টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছেছেন।

শুক্রবার (৩০ মে) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হেল্প ডেস্ক জানায়, এই তথ্য এয়ারলাইনস, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ হজ অফিস (ঢাকা) ও সৌদি আরবের বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০১টি ফ্লাইটে সৌদি পৌঁছান ৩৮ হাজার ৯৯৭ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৭২টি ফ্লাইটে ২৭ হাজার ৫২৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২৪টি ফ্লাইটে ৯ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৭১ হাজার ২৩৯ হজযাত্রী।

এদিকে চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১২ বাংলাদেশি মারা গেছেন। সর্বশেষ গত মঙ্গলবার (২৭ মে) মৃত্যুবরণ করেন চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন।
তাদের মধ্যে ১১ জন পুরুষ ও একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ছয়জন ও মদিনায় ছয়জন।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে।
আগামী ৩১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। ১০ জুন থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১০ জুলাই।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa