জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য দেশের ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ আজ থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১৪ জুলাই) গণভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ ঢাকার নারায়ণগঞ্জ থেকে শুরু হচ্ছে এবং আগামী ৪ আগস্টের মধ্যে দেশের সব জেলায় এটি সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।