ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত হয়েছে হেলথ অ্যায়ারনেস প্রোগ্রাম

রাবি প্রতিনিধি
রবিবার, ১০ আগস্ট ২০২৫   ৩৮ বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে অনুষ্ঠিত হয়েছে হেলথ অ্যায়ারনেস প্রোগ্রাম

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন – রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে ‘হেল্থ অ্যায়ারনেস প্রোগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) দুপুর ১২টায় স্কুলের ১১৪ নং কক্ষে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

আজকের আয়োজনে খাদ্য সচেতনতা, মানসিক স্বাস্থ্য ও সুস্থ থাকতে ব্যায়ামের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের সচেতনা করা হয়। প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ২ জন বিজয়ীকে বই উপহার দেওয়া হয়।

আক্তারুজ্জামান রাফির সঞ্চালনায় প্রোগ্রামটি আলোচক হিসেবে ছিলেন, আহসান হাবিব, মোহাঃ ফুয়াদ হাসান এবং জাকারিয়া ইসলাম রনি।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের পরিচালক বলেন, “আমাদের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। বর্তমানে শিক্ষার্থীরা খাদ্য বিষয়ে খুব একটা সচেতন নয়। তাছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এজন্য মানসিক স্বাস্থ্য খারাপের দিকে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে এ ধরণের প্রোগ্রাম আরো বেশি বেশি করা উচিত।”

সমাপনী বক্তব্যে হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন’র সভাপতি মো: আরিফুল ইসলাম বলেন, “মানসিক ও শারীরিক সুস্থতা একটা বিশেষ নিয়ামত। আমরা সঠিক খাবার ও নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে সুস্থ থাকতে পারবো। তাই স্কুলের শিক্ষার্থীদের সচেতনতা করার লক্ষ্যে আমাদের আজকের এ প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমাদের শহরে ও গ্রামে সকল জায়গায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সচেতন করার জন্য এ ধরনের প্রোগ্রাম নিয়মিত আয়োজন করবো।”

উল্লেখ্য, আজকের আয়োজনে বিশ্ববিদ্যালয় স্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa