রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে বার্ষিক ঈদে-ই- মিলাদুন্নবী (সাঃ)-২০২৫ উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল দশটায় কলেজ শিক্ষক মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কলেজ প্রশাসনের নির্দেশন অনুযায়ী শিক্ষার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন। এ সময় প্রতিযোগিতার মধ্যে থাকছে- কোরআন তিলাওয়াত,হামদ-এ-ইলাহী,নাত -এ রাসুল (সাঃ),আজান,ইসলামী সংগীত/ নাশিদ ইত্যাদি।
প্রতিযোগিতায় একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি বিষয়ে অংশগ্রহণ করতে পারবেন।এজন্য প্রতিযোগিতার সময় কলেজের আইডি কার্ড সঙ্গে নিয়ে আসার জন্য বলা হয়েছে।
বার্ষিক ঈদে-ই-মিল্লদুন্নবী (সাঃ) প্রতিযোগিতা শেষে যারা বিজয়ী হয়েছে তাদের নাম ঘোষণা করেন এবং পরবর্তীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।


মন্তব্য করুন