জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের (এসডিসি) বর্তমানে সদস্য সংগ্রহ কার্যক্রম “Leaders Hunting 9.0” আয়োজন করছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে।
২০১৮ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠার পর থেকে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (এসডিসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধিতে কাজ করে আসছে। ক্লাবটির মূল লক্ষ্য শিক্ষার্থীদের কমিউনিকেশন, লিডারশীপ, নেটওয়ার্কিং, প্ল্যানিং এবং ব্যবস্থাপনা সহ নানা দক্ষতায় সমৃদ্ধ করা। ভবিষ্যতে চাকরি, ব্যবসা বা যেকোনো ক্যারিয়ার গড়তে গিয়ে যাতে শিক্ষার্থীরা হিমশিম না খান সে প্রস্তুতিই দিয়ে থাকে সংগঠনটি।
শুরুর পর থেকে স্কিল ডেভেলপমেন্ট ক্লাব (এসডিসি) নিয়মিতভাবে সেমিনার, ওয়ার্কশপ, কম্পিটিশন, ইন্ডাস্ট্রিয়াল ট্যুর আয়োজন করছে। জাতীয় পর্যায়েও তারা সফলভাবে বড় আয়োজন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিস কেইস , যেখানে প্রায় ৩৭০টি টিম ও ৪৫টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়।
ক্লাবের সদস্যরা শুধু নিজেদের দক্ষতা বাড়ান না, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করার সুযোগ পান। ফলে তাদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা দুই-ই সমৃদ্ধ হয়।
স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের (এসডিসি) রেজিস্ট্রেশন প্রক্রিয়া Leaders Hunting 9.0-এ অংশ নিতে বিকাশের মাধ্যমে ২০০ টাকা প্রদান করে নির্ধারিত গুগল ফর্মে পূরণ করতে হবে।
ক্লাবের সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার তানিয়া জানান, আমাদের ক্লাবের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধি করে তাদের ভবিষ্যতের চাকরির বাজারের জন্য প্রস্তুত করা এবং সক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। আমরা চাই প্রতিটি সদস্যের ভেতরে আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও দক্ষতা গড়ে উঠুক, যেন তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। (Leaders Hunting 9.0) সদস্য নিয়োগ প্রোগ্রামের মাধ্যমে নতুন সদস্যরা নিজেদের দক্ষতা উন্নয়নের যাত্রা শুরু করতে পারবে, যা ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে। সকল অংশগ্রহণকারীর সফলতা কামনা করি এবং আশা করি তারা বিশ্ববিদ্যালয় ও দেশের গর্ব হয়ে উঠবে।”


মন্তব্য করুন