শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের (জানুয়ারি – ডিসেম্বর) নির্ধারিত ক্যালেন্ডারে শ্রী শ্রী দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে ০৬ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে।
তবে ছুটিকালীন সময়ে নিরাপত্তা প্রহরী ও জরুরি সার্ভিসের আওতায় কর্মরত কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন এবং বিভিন্ন দপ্তর/বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত নিরাপত্তা প্রহরীদেরকে সহকারী রেজিস্ট্রার এর অধীনে নিরাপত্তার দায়িত্ব পালন করার নির্দেশ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উক্ত ছুটি চলাকালীন সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জন্য বিভিন্ন কমিটির সদস্যগণকে বন্ধকালীন বিভিন্ন সময়ে ময়মনসিংহ থেকে ক্যাম্পাসে যাতায়াতের প্রয়োজন হতে পারে। ফলে বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাস বা অন্যান্য যানবাহন চালানোর জন্য নিম্নোক্ত ২ জন ড্রাইভার (মো. নজরুল ইসলাম, মো. স্বপন মিয়া) দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, নির্ধারিত ছুটি শেষে সকল দপ্তর/বিভাগের সকলকে উপস্থিত/অনুপস্থিত নিশ্চিত করতে বলা হয়েছে।



মন্তব্য করুন