ঢাকার কেরানীগঞ্জে পানগাও পোর্ট সংলগ্ন দোকান বাড়ি মোর নামক এলাকা থেকে একটি রিভলবারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন —রাব্বি সরকার (২৫) ও জাহাঙ্গীর (৩০)। দু’জনেরই বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায়।
থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের এসআই সুরুজ্জামান নেতৃত্বে একটি টিম তাদের গ্রেফতার করে। এসময় রাব্বির হাতে থাকা একটি রিভলবার উদ্ধার করা হয়।
রাব্বির বরাত দিয়ে পুলিশ জানায়, কয়েকদিন আগে এক ব্যক্তির কাছ থেকে রিবালবারটি সে সিরাজদিখানে নিয়ে যায় । পরে রিভাবলবার ফেরত দেওয়ার জন্যই তারা পুনরায় পানগাও এলাকায় আসে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম গোপন রাখা হয়েছে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি আরও জানায়, সে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, মুন্সিগঞ্জ জেলা শাখার সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আখতার হোসেন বলেন- একটি রিভলভারসহ দুই যুবককে আটক করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন