পুরান ঢাকার মহানগর দায়রা জজ আদালত সংলগ্ন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফাঁকা জায়গায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে একজন নিহত হয়েছেন। পরে তারা দ্রুত পালিয়ে যান।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক অজ্ঞাত ব্যক্তিকে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে।

প্রাথমিক ভাবে নিহত ব্যক্তি পরিচয় ও নাম জানা যায়নি। নিহত ব্যাক্তির শরীরে প্রায় চারটি গুলি পাওয়া গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

জানা গেছে, অজ্ঞাত ব্যাক্তিকে গুলির পর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।