রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–১০ (র্যাব-১০)।
শনিবার (২২ নভেম্বর ২০২৫) দুপুর সাড়ে ১১টার দিকে র্যাবের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা।
র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. মাসুদ, পিতা রফিকুল ইসলাম, মো. রবিউল আলম দু’জনেরই বাড়ি কুমিল্লার কোতোয়ালী থানায়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার দু’জন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন জেলায় সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে এবং শিগগিরই তাদের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হবে।
র্যাব-১০ এর মিডিয়া পরিচালক সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন আরও জানায়, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতিকর। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে “জিরো টলারেন্স” নীতির ভিত্তিতে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।



মন্তব্য করুন