ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

দেশের প্রথম “IDAB Excellence in Interior Design Award 2024” প্রদান

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫   ২১৯ বার পঠিত
দেশের প্রথম “IDAB Excellence in Interior Design Award 2024” প্রদান

বাংলাদেশে প্রথমবারের মতো ইন্টেরিয়র ডিজাইন পেশাজীবীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হলো “IDAB Excellence in Interior Design Award 2024”। ইন্টেরিয়র ডিজাইন পেশার উৎকর্ষতা তুলে ধরতে Interior Designers Association of Bangladesh (IDAB)-এর উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি  শুক্রবার (২৯ নভেম্বর)  সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থাপত্য ও ইন্টেরিয়র সেক্টরের শীর্ষ কনসালট্যান্ট, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে ইন্টেরিয়র ডিজাইনের মানোন্নয়ন, পেশাগত দক্ষতার বিকাশ এবং শিল্পটিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

IDAB-এর প্রেসিডেন্ট সৈয়দ কামরুল আহসান উদ্বোধনী বক্তব্যে বলেন, দেশে ইন্টেরিয়র ডিজাইনের চাহিদা ও পরিধি দ্রুত বাড়ছে। সৃজনশীলতা, আধুনিক নকশা ভাবনা এবং দেশীয় ঐতিহ্যের সমন্বয়ে দেশ আন্তর্জাতিক মানে পৌঁছানোর দ্বারপ্রান্তে।

অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান শফিউল ইসলাম প্রতিযোগিতার উদ্দেশ্য, মূল্যায়ন কাঠামো ও বিচার পদ্ধতি সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। জুরি বোর্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট ইন্টেরিয়র ডিজাইনার নাসরিন জামির। বিশেষ অতিথি ছিলেন IAB সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, দেশের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া এবং বুয়েট স্থাপত্য বিভাগের প্রধান ড. এস এম নাজমুল ইমাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি, দেশের বরেণ্য স্থপতি আর্কিটেক্ট শামসুল ওয়ারেস তরুণ ডিজাইনারদের আন্তর্জাতিক মানে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান।

চার ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ

এবারের প্রতিযোগিতায় রেসিডেন্স, করপোরেট, হসপিটালিটি এবং রিটেল—এই চার ক্যাটাগরিতে জমা পড়া অসংখ্য কাজের মধ্য থেকে চূড়ান্ত পর্যায়ে প্রতিটি বিভাগে তিনজন করে বিজয়ী নির্বাচন করা হয়।

রেসিডেন্স ক্যাটাগরি:

প্রথম পুরস্কার: সারোয়াত ইকবাল টিসা, মনন বিন ইউনুস ও রাজিব আহমেদ

দ্বিতীয় পুরস্কার: সৈয়দ মাহমুদ হোসেন, রাফিদ রিয়াসাদ ও এম ডি সিবাত আহনাফ

তৃতীয় পুরস্কার: ইরিনা খান মুমু

করপোরেট ক্যাটাগরি:

প্রথম পুরস্কার: আর্কিটেক্ট ড্যানিয়েল হক

দ্বিতীয় পুরস্কার: আর্কিটেক্ট নাজিউর ইসলাম

তৃতীয় পুরস্কার: সারোয়াত ইকবাল টিসা, মনন বিন ইউনুস ও রাজিব আহমেদ

হসপিটালিটি ক্যাটাগরি:

প্রথম পুরস্কার: আর্কিটেক্ট ফাতিহা পলিন

দ্বিতীয় পুরস্কার: রাফিয়া মারিয়ম আহমেদ

তৃতীয় পুরস্কার: কাজি জাহিদুল ইসলাম

রিটেল ক্যাটাগরি:

প্রথম পুরস্কার: আর্কিটেক্ট মাহমুদুল আনোয়ার রিয়াদ

দ্বিতীয় পুরস্কার: ফারহিন আলিয়া

তৃতীয় পুরস্কার: রাফিয়া মারিয়ম আহমেদ

অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। স্পন্সর সম্মাননা প্রদান পর্বে বক্তব্য দেন সুইস-এর ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন এবং এশিয়ান পেইন্টস-এর সিইও কে এস এম মিনহাজ।

শেষ পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’। ডিনারের মধ্য দিয়ে জমকালো এ আয়োজনের সমাপ্তি হয়।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল—সুইস (Powered By Partner), ইন্টারকন্টিনেন্টাল ঢাকা (Sustainable Business Hospitality Partner), গ্যাসডাম (Exclusive Toilet Partner), এশিয়ান পেইন্টস (Exclusive Paint Partner), মার্বেল ডি কারারা (Exclusive Floor Partner) এবং উড টেক সল্যুশন লিমিটেড—WTS (Platinum Partner)।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa