ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে একযোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেপ্তার করেঝে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রবিবার (১ মার্চ) বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও মাদক প্রবন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম।
তিনি বলেন, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ হাজার ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট, এক কেজি গাঁজা ও ১২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা ৭টি করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্ট মামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৬ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।



মন্তব্য করুন