ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় ‘অগ্রপথিক’-এর হেল্প ডেস্ক ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের ‘সীরাতের সুর ধ্বনি’ আয়োজন দেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দৃশ্যমান: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ ‎মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ধসে নিহত বেড়ে ১৫৭ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫, নিখোঁজ কয়েকশ পর্যটক কবি নজরুল কলেজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Advertise with us

ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কারণ জানালেন মেসি

ডেনাইট ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩   ১০৯ বার পঠিত
ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার কারণ জানালেন মেসি

বেশ কয়েকদিন ধরেই জোর গুঞ্জন শোনা যাচ্ছিল বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। একইসঙ্গে আর্জেন্টাইন এই তারকাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল সৌদি ক্লাব আল হিলাল ও আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি। সেখান থেকে এবার ডেভিড বেকহ্যামের ক্লাবকেই বেছে নিলেন মেসি। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেসি নিজেই।

স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি মিয়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনো চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনো কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বার্সায় ফেরার সম্পর্কে মেসি বলেন, ‘এটা সত্যি যে, আমার কাছে ইউরোপের অন্য ক্লাব থেকেও প্রস্তাব আছে; কিন্তু আমি যে ইউরোপীয় দলটিতে যেতে চেয়েছিলাম, তা হলো এফসি বার্সেলোনা। আমি সত্যিই বার্সায় ফিরতে চেয়েছিলাম, আমার সে স্বপ্ন ছিল; কিন্তু দুই বছর আগে আমার বার্সা ছাড়ার সময় যে অভিজ্ঞতা হয়েছিলো, এরপর আমি আমার ভবিষ্যৎ অন্য কারো হাতে রেখে আবার একই পরিস্থিতিতে পড়তে চাইনি। আমি আমার এবং আমার পরিবারের কথা ভেবে নিজের সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম।’

মেসি আরও বলেন, ‘আমি শুনেছি যে, লা লিগা সবকিছু মেনে নিয়েছে এবং আমার ফিরে আসার জন্য সবকিছু ঠিকঠাক ছিল, তবুও আরও অনেক কিছু করতে হবে।

শুনেছিলাম আমাকে আনার জন্য বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে বা খেলোয়াড়দের পারিশ্রমিক কমাতে হবে। সত্যি বলতে, আমি এই বিষয়গুলোর মধ্য দিয়ে যেতে চাইনি, কিংবা এসব কিছুর দায় নিতে চাইনি।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa