ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শাড়িকাণ্ডে তানজিন তিশাকে অব্যাহতির প্রতিবেদনে নারাজি বাদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার
Advertise with us

নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উন্মোচন করল ইরান

ডে নাইট ডেস্ক
শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   ৭২ বার পঠিত
নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উন্মোচন করল ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নতুন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যর অন্যতম পরাশক্তি ইরান। এর মধ্যে রয়েছে নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ‘আরমান’ এবং স্বল্প উচ্চতার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘আজরাখশ’।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং হামাসের প্রতি সংহতির অংশ হিসেবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। ইরানপন্থি এই গোষ্ঠীটির হামলার জবাবে ইয়েমেনে তাদের সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া সিরিয়া ও ইরাকে ইরানপন্থি গোষ্ঠীদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

শনিবার ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির উপস্থিতিতে দুটি গাড়ির ওপর নতুন অস্ত্রের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইরনা জানায়, দেশের প্রতিরক্ষা জগতে নতুন সিস্টেম যোগ হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, আরমান ক্ষেপণাস্ত্রব্যবস্থা একযোগে ১২০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে ৬টি লক্ষ্যবস্তুকে প্রতিহত করতে পারে। এর দুটি রাডার রয়েছে, একটি অতি সক্রিয় ও অপরটি স্বল্প সক্রিয়। অন্যদিকে আজরাখশ ক্ষেপণাস্ত্রব্যবস্থা ৫০ কিলোমিটার এলাকার মধ্যে লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। এতে ৪টি ক্ষেপণাস্ত্র রয়েছে।

এর আগে গত জুন মাসে প্রথমবারের মতো নিজেদের তৈরি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে নিয়ে এসেছিল ইরান। ওই ক্ষেপণাস্ত্রের নাম ছিল ফাতাহ। এটি এক হাজার ৪০০ কিলোমিটার দূরের শত্রুঘাঁটিতে আঘাত হানতে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa