ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার নবম পে-স্কেলের অনুমোদন দিল মন্ত্রিসভা জাবি অ্যাডভেঞ্চার সোসাইটির নতুন কমিটির নেতৃত্বে ইমদাদ-ইন্দ্রনীল ‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল ক্যাম্পাসে ২০২৫-২৬ সেশনের ভর্তি সহায়তায় রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশন
Advertise with us

‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন

কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে অনুমতি ছাড়া যেকোনো ধরনের অনুষ্ঠান, ব্যানার ও ফেস্টুন লাগানোসহ সব ধরনের কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন, ব্যানার বা ফেস্টুন লাগানোসহ যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।

‎এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিশৃঙ্খলা এড়াতে এই বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আজ থেকে ইন্টারমিডিয়েট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিলআপ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমও চলমান আছে।

‎তিনি আরও বলেন, যার ফলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশাপাশি অনেক অভিভাবকরাও আসছেন। তাদের কাছে যেন ক্যাম্পাস সম্পর্কে খারাপ বার্তা না যায়, তাই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পাসে অনুষ্ঠান করতে পারবে তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে। কেউ আবেদন করলে আমরা সেটা বিবেচনা করবো।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa