ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

জেবা জান্নাতের অভিযোগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল

বুধবার, ১৩ মে ২০২৬   ১০১ বার পঠিত
জেবা জান্নাতের অভিযোগে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’র সেন্সর বাতিল

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি।

তিনি জানান, শুরুতে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-কে সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছিল। তবে তখন এ প্রকল্প নিয়ে কোনো অভিযোগ ছিল না। পরে প্রজেক্টের সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগ দেন।

মাসুমা রহমান তানির ভাষ্য, জেবাকে শুরুতে এটি নাটক হিসেবে জানিয়ে চুক্তিবদ্ধ করা হয়েছিল। কিন্তু পরে সেটি সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হলে তিনি আপত্তি জানান। পাশাপাশি তার সঙ্গে চলচ্চিত্র সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি বলে অভিযোগ করেন। এসব কারণেই সিনেমাটির মুক্তির অনুমতি বাতিল করা হয়েছে।

এদিকে এই প্রজেক্টে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এক অডিও বার্তায় মৌসুমী বলেন, যুক্তরাষ্ট্রে একটি মেয়ের সংগ্রামের গল্প নিয়ে ছোট পরিসরের নাটক নির্মাণের কথা ছিল। পরে নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে কাজটি টেলিফিল্ম হিসেবে প্রচারের বিষয়েও তিনি সম্মতি দেন। তবে সম্প্রতি এটি সিনেমা হিসেবে মুক্তির খবর দেখে বিস্মিত হয়েছেন বলে জানান অভিনেত্রী।অভিযোগ প্রসঙ্গে জেবা জান্নাতও দাবি করেন, তাকে নাটকের কথা বলে কাজ করানো হয়েছিল। শুটিং চলাকালে নানা জটিলতার মধ্যে পড়ার পর তিনি জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আপত্তি তোলেন তিনি।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa