ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

উত্তরা প্রেসক্লাব নির্বাচনের প্রস্তুতি শুরু, ভোটার তালিকা হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬   ৫৫ বার পঠিত
উত্তরা প্রেসক্লাব নির্বাচনের প্রস্তুতি শুরু, ভোটার তালিকা হস্তান্তর

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে উত্তরা প্রেসক্লাব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের হাতে ভোটার তালিকা তুলে দেয় বর্তমান নির্বাহী কমিটি।

কমিশনকে আগামী ২০ জুনের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীরা ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন এবং এক বছর মেয়াদি সেই কমিটির কার্যকাল শেষ হয় ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি। তবে সময়মতো নতুন নির্বাচন আয়োজন না হওয়ায় সংগঠনের ভেতরে আলোচনা-সমালোচনা বাড়তে থাকে।

পরে এপ্রিল মাসে ২০ মে নির্বাচনের ঘোষণা দেওয়া হলেও শেষ মুহূর্তে তা আরও এক মাস পিছিয়ে যায়। এদিকে ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ থাকলেও এবারের নির্বাচনকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্ব নির্বাচিত হলে উত্তরা প্রেসক্লাব আবারও একটি আধুনিক, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে উঠবে।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সেলিম কবির; কমিশনের অন্য সদস্যরা হলেন— এবিপি আনন্দ টেলিভিশনের বাংলাদেশ করেসপন্ডেন্ট জুয়েল আনান, দৈনিক সংবাদ দিগন্তের সম্পাদক এ বি এম মনিরুজ্জামান, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক স্টাফ রিপোর্টার এস এম মনির হোসেন জীবন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa