https://daynightbd.com


রাজধানীর উত্তরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উত্তরায় বসবাসকারী জাতীয় প্রেস ক্লাবের নতুন সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিল মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ও উত্তরা প্রেস ক্লাবের সদস্য ফরিদ আহমেদ নয়ন।সাংবাদিকতা পেশায় নবনির্বাচিত ও নতুন সদস্যদের সম্মাননা জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি শিল্প গ্রুপের চেয়ারম্যান, ডিবিসি চ্যানেলের পরিচালক মো. সালাউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা এবং সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’ তিনি নতুন সদস্যদের সততা, পেশাদারি ও মানবিক মূল্যবোধ ধরে রেখে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্টাইল গার্মেন্টস লিমিটেডের এমডি এবং ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্সের পরিচালক। তিনি নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘উত্তরায় বসবাসকারী জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরো সুদৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে।’ ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শেষে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা


