রাজধানীতে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ব্যাটারিচালিত অটোযান। কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব যান মূল সড়কে দাপিয়ে বেড়ানোয় তীব্র যানজটের কবলে পড়ছে নগরবাসী। বিশেষ করে রাজধানীর ব্যস্ততম যাত্রাবাড়ী থেকে সদরঘাট রুটে অতিরিক্ত অটোযানের কারণে প্রতিদিন দীর্ঘ যানজট লক্ষ্য করা যাচ্ছে।
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির এক সাম্প্রতিক তথ্যমতে, সারা দেশে বর্তমানে প্রায় ৭০ থেকে ৮০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এর পাশাপাশি ভ্যানসহ তিন চাকার অন্যান্য অবৈধ গাড়ি তো রয়েছেই। আর শুধুমাত্র রাজধানী ঢাকাতেই বর্তমানে প্রায় ১২ লাখ থেকে ১৫ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে।
সরেজমিনে দেখা যায়:
যাত্রাবাড়ী, ধোলাইখাল, ও সদরঘাট এলাকায় দেখা যায়, দিন-রাত চব্বিশ ঘণ্টাই এই রুটের প্রধান সড়কগুলো দখল করে রাখছে ব্যাটারিচালিত রিকশা ও ইজি-বাইক। এই রুটে চলাচলকারী। বাহাদুরশাহ পরিবহনের বাস চালক ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিন দিন অটোযান বাড়ছে। তাই যানজটও বাড়ছে। আটোরিক্সা চালকরা বেপরোয়াভাবে চালায়। যাতে যানজটের পাশাপারি দূর্ঘটনার প্রবনতাও বাড়ছে।”
যাত্রীদের অভিযোগ, সদরঘাটকে কেন্দ্র করে এই রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু অটোযানের কারণে মাত্র ২০-৩০ মিনিটের রাস্তা পার হতে এখন দেড় থেকে দুই ঘণ্টাও লেগে যাচ্ছে।



মন্তব্য করুন