ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শাড়িকাণ্ডে তানজিন তিশাকে অব্যাহতির প্রতিবেদনে নারাজি বাদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার
Advertise with us

আফগানিস্তানে তুষারধসে নিহত ২৫, আহত ৮

ডে নাইট ডেস্ক
সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   ৬৮ বার পঠিত
আফগানিস্তানে তুষারধসে নিহত ২৫, আহত ৮

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে তুষারধসে ২৫ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৮ জন। দেশটির বিভিন্ন অংশে ভারী তুষারপাতের কারণে এসব দুর্ঘটনা ঘটেছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সারা রাত নুরিস্তান প্রদেশের টাটিন উপত্যকার নাকরে গ্রামে প্রচণ্ড তুষারপাত হয়। একজন প্রাদেশিক কর্মকর্তা এ কথা জানান। সোমবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এনডিটিভি।

নুরিস্তানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি বলেন, এখনও তুষারপাত হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।

রোববার রাতভর প্রদেশের তাতিন উপত্যকার নাক্রে গ্রামে দিয়ে তুষারপাত হয়। ঘর-বাড়ি গুলোকে দেখে মনে হয় যেন তুষাড়ের চাদরে ঢাকা। বৈরী আবহাওয়া প্রদেশে উদ্ধার অভিযানে বাধা সৃষ্টি করেছে, হেলিকপ্টারগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় অবতরণ করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তানও আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান সীমান্তের কাছে তুষারধসে ১২ জন নিহত হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa