ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

সাংবাদিক সংগঠন বিএমএসএস ঢাকা উত্তর কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ৮২ বার পঠিত
সাংবাদিক সংগঠন বিএমএসএস ঢাকা উত্তর কমিটির অনুমোদন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ঢাকা মহানগর (উত্তর) কমিটি ২০২৬–২০২৭ মেয়াদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩১ সদস্যের এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলার কণ্ঠের স্টাফ রিপোর্টার সৈয়দ ইদ্রিস আলী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রিপোর্টার্স২৪-এর স্টাফ রিপোর্টার এম এ মল্লিক সোহাগ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর এলাকার মফস্বল সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতেই এ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের নীতিমালা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগীর আহমেদ স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে ঢাকা মহানগর উত্তরের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্য আরও শক্তিশালী হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa