ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

কাফরুলে জালিয়াতির মামলায় আতিক উল্লাহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ৭২ বার পঠিত
কাফরুলে জালিয়াতির মামলায় আতিক উল্লাহ গ্রেফতার

জাল-জালিয়াতি এবং প্রতারণা অভিযোগে ঢাকার কাফরুল থানার একটি মামলায় আতিক উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। বাড্ডা থানার ওসি কাজী নাসিরুল আমিন জানান, শনিবার বিকালে সাতারকুল এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী আতিক উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাফরুল থানা সূত্রে জানা যায়, বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের এক গ্রাহক জমি বুঝে না পাওয়ার অভিযোগে হাবিবুল হক সরকার (ফুল সরকার), মোস্তাফিজুর রহমান (মানিক), আতিক উল্লাহ ও আহসান উল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরবর্তীতে আদালত আতিক উল্লাহর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, আতিক উল্লাহ ও তার ছেলে আহসান উল্লাহ কোম্পানির জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশনসংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার সুযোগে জমির দলিল ও মালিকানা নিয়ে অনিয়ম করেছেন। তাদের বিরুদ্ধে গ্রাহকের জমি অন্যত্র বিক্রি, কোম্পানির জমি নিজেদের নামে নেওয়া এবং জাল দলিল ও স্বাক্ষর ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।

অভিযোগ রয়েছে, আতিক উল্লাহ, আহসান উল্লাহ ও তাদের সহযোগীরা বিডিডিএল নতুনধারা হাউজিংসহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির জমি জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিক্রি ও দখল করে শত কোটি টাকার মালিক হয়েছেন। এসব অভিযোগে বিভিন্ন সময়ে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa