ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শাড়িকাণ্ডে তানজিন তিশাকে অব্যাহতির প্রতিবেদনে নারাজি বাদী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পর রবিবার প্রথমবার ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী নোবিপ্রবি আইন বিভাগে শিক্ষার্থীদের মক ট্রায়াল অনুষ্ঠিত ‎অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজরুল কলেজ প্রশাসন ভারত সিরিজ বাতিল হয়নি, দুই বোর্ডই চায় হোক: তামিম ইকবাল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি বিমানবন্দর থানা শাখার ছাত্রদল সভাপতি ও সম্পাদক বহিষ্কার
Advertise with us

ভিসা ছাড়াই উমরাহ’র সুযোগ পাবেন ২৯ দেশের নাগরিক

ডে নাইট ডেস্ক
সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   ১৫৩ বার পঠিত
ভিসা ছাড়াই উমরাহ’র সুযোগ পাবেন ২৯ দেশের নাগরিক

এখন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের নাগরিক ভিসা ছাড়াই উমরাহ করতে পারবেন। উমরাহ করার জন্য তাদের আগে থেকে কোনো ভিসা নিতে হবে না।

সোমবার সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আমিরাত ভিত্তিক গণমাধ্যম গালফনিউজ।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উমরাহ প্রক্রিয়া সহজ, উন্নতমানের সেবা এবং সৌদির সাংস্কৃতিক ও ধর্মীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যা সৌদির ভিশন-২০৩০ এর অংশ।

হজ ও উমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা সহজেই নুসুক অ্যাপের মাধ্যমে তাদের উমরাহ পালনের পরিকল্পনা সাজাতে পারবেন। চাইলে এসব দেশের নাগরিকরা সৌদিতে পৌঁছেই উমরাহ করতে পারবেন।

এছাড়া এসব দেশের নাগরিকদের জন্য ভিসা অন-অ্যারাইভাল প্রক্রিয়া আরও সহজ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি। তারা ঘোরাঘুরির জন্য নাকি উমরাহ পালনের জন্য এসেছেন; সে বিষয়টি বিবেচনা করা হবে না। এটি ভিসাধারীদের নিকটাত্মীয়দের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

ট্রানজিট ভিসার মাধ্যমেও উমরাহ পালন করা যাবে। তবে তাদের সৌদি এয়ারলাইন্সের বিমানে আসতে হবে। পুরো বিশ্বের মুসলিমদের জন্য উমরাহ পালন সহজ করার অংশ হিসেবে এমন সুযোগ রেখেছে সৌদি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa