ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

জাকসুর আবাসন প্রজ্ঞাপন প্রত্যাহারসহ চার দাবিতে জাবি প্রশাসনকে ছাত্রশক্তির স্মারকলিপি

জাবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ৩৬ বার পঠিত
জাকসুর আবাসন প্রজ্ঞাপন প্রত্যাহারসহ চার দাবিতে জাবি প্রশাসনকে ছাত্রশক্তির স্মারকলিপি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদের আবাসনসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল, পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসংগতির অভিযোগ তদন্ত, রিকশা ও দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগের তদন্ত এবং ফজিলাতুন্নেছা হলের ভিপি ঐশী সরকারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।

বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। পরে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়।

স্মারকলিপিতে চারটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—জাকসু ও হল সংসদের হলে থাকার বা আবাসনসংক্রান্ত বিতর্কিত প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহার, পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসংগতির অভিযোগে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন ও তদন্তের ফল প্রকাশ, রিকশা ও দোকান থেকে চাঁদা বা অননুমোদিত অর্থ আদায়ের অভিযোগ তদন্ত এবং ফজিলাতুন্নেছা হলের ভিপি ঐশী সরকার ও প্রশাসনিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত।

সংগঠনটির নেতারা জানান, স্মারকলিপি দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়েছে। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “প্রথম দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রশাসনিক সভা ডেকে বিষয়টি দ্রুত পুনর্বিবেচনা করবেন এবং প্রজ্ঞাপনটি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন।”

পদোন্নতি বোর্ডের রেজুলেশনে অসংগতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এ ব্যাপারে আলিয়া ফেরদৌসসহ সংশ্লিষ্টরা বিষয়টি খতিয়ে দেখবেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।”

রিকশা ও দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে জিয়া উদ্দিন আয়ান বলেন, “এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করবে বলে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে। বিশেষ করে সালমান, মনির হোসেনসহ যাদের বিরুদ্ধে কল রেকর্ডের মাধ্যমে অভিযোগের বিষয় সামনে এসেছে, পুরো প্রক্রিয়াটি তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে।”

ফজিলাতুন্নেছা হলের ভিপি ঐশী সরকার ও প্রশাসনিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এ বিষয়েও প্রশাসন তদন্তের মাধ্যমে অভিযোগগুলো নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছে।”

জিয়া উদ্দিন আয়ান আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিদ্রুত একটি প্রশাসনিক সভায় বিষয়গুলো উপস্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদের আশ্বস্ত করেছে।”

স্মারকলিপিতে জাতীয় ছাত্রশক্তি উল্লেখ করে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায়সংগততা, জবাবদিহিতা এবং সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। কোনো তদন্তাধীন বিষয় রাজনৈতিক প্রভাব, সাংগঠনিক পরিচয় বা প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে ধামাচাপা দেওয়া যাবে না বলেও তারা দাবি জানায়।

এ ছাড়া প্রতিটি তদন্তে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য গ্রহণ এবং প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ যাচাইয়ের মাধ্যমে ন্যায়সংগত প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হয়। অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, অধ্যাদেশ ও বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa