ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো চিন্তা ও চেতনা সাত কলেজের শিক্ষকদের নেই: ডিসিইউ ভিসি

‎কবি নজরুল সরকারি কলেজ প্রতিনিধি
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ৫১ বার পঠিত
‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো চিন্তা ও চেতনা সাত কলেজের শিক্ষকদের নেই: ডিসিইউ ভিসি

সারা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ও সাত কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা একই সঙ্গে ইন্টারমিডিয়েট, ডিগ্রি এবং অনার্স-মাস্টার্স পড়াচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য শিক্ষকদের যে চিন্তা-চেতনা ও গবেষণা থাকা দরকার, সেটা তাদের নেই বলে মন্তব্য করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

‎শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম-এ ইউজিসি’র উদ্যোগে উপাচার্যদের নিয়ে দুই দিনের জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

‎অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রায় দেড় লক্ষ স্টুডেন্ট রয়েছে। সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) এবং পরে ঢাবি থেকে আলাদা হয়ে এখন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।

‎তিনি অভিযোগ করে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় যেভাবে ছিল, ঠিক ওই কাঠামোর মধ্যে কিছু নাম পরিবর্তন করে বলা হলো, এই সাতটা কলেজ বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত কলেজ হিসেবে থাকবে। সাতটা বড় কলেজের একটা সমস্যা থেকে পরিত্রাণের জন্য আরেকটা বড় রকমের সমস্যা তৈরি হয়েছে।

‎ডিসিইউয়ের উপাচার্য বলেন, সাত কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোন ফ্রেমে আনবো এটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা দরকার।

‎তিনি বলেন, গভর্নমেন্টের এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য উপাচার্যদের কন্সট্যান্ট রিসোর্সের মধ্যেই দায়িত্ব নিতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কে পড়াবে, শিক্ষক কে হবে এটি ঠিক করতে হবে। শিক্ষকদের গবেষণার মান কেমন হবে? সে কী জ্ঞান প্রডিউস করবে? এটি ঠিক করতে হবে।

‎ডিসিইউয়ের উপাচার্যের বক্তব্যের প্রেক্ষিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাতারাতি সব ঠিক করা যাবে না। শিক্ষার মান বাড়াতে পারলে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করা যাবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa