ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জিম্মায় দেওয়ার ১২ দিনেই গাজীপুর সাফারি পার্কে ফিরল ‘সম্রাট-নিহারকলি’ নিরাপদ ও টেকসই মাছ উৎপাদনে গবেষণায় জোর দিতে হবে: গাকৃবি উপাচার্য ‘স্মার্ট ও গ্রিন ঢাকা’ গড়তে ডিএসসিসির ১,৯০৪ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ
Advertise with us

সরকারের ৬ মাস পূর্তি ও রিজভী আহমেদকে মহাসচিব করায় জাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

জাবি প্রতিনিধি:
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৩৭ বার পঠিত
সরকারের ৬ মাস পূর্তি ও রিজভী আহমেদকে মহাসচিব করায় জাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

তারেক রহমান সরকারের ছয় মাস পূর্তি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় ছাত্রদলের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়াম থেকে মিছিলটি শুরু হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন হাবীব হিরণ বলেন, বিএনপি সরকার গঠনের পর ইতোমধ্যে ছয় মাস অতিবাহিত হয়েছে। এ সময়ে দেশের জনগণের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। একই সঙ্গে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়ায় বিএনপির নেতাকর্মীদের ভূমিকারও মূল্যায়ন হচ্ছে।

রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, তিনি তৃণমূল থেকে উঠে আসা একজন নেতা। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা রয়েছে। তিনি ছাত্রদলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথ পাড়ি দিয়ে তাঁর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়া ছাত্রদলের নেতাকর্মীদের জন্য আনন্দ ও উৎসাহের বিষয়।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতন সহ্য করে যারা দলের জন্য কাজ করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন। আমরা আশা করি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মতো ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের ধারাবাহিকতায় বিগত সময়ে নির্যাতনের শিকার এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা ছাত্রদলের নেতাকর্মীরাও মূল্যায়িত হবেন।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, আগামী কমিটিতে অতীতে পরীক্ষিত, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করা উচিত। পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করে একটি বৈচিত্র্যময় ও অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করা হলে সেটি সবার কাছে গ্রহণযোগ্য হবে।

তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি, দেশের সব বিশ্ববিদ্যালয়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে এমন একটি কেন্দ্রীয় ছাত্রদল কমিটি গঠন করা হবে, যারা সারা বাংলাদেশের ছাত্রদলের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa