ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি ফের চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে চারজনকে হত্যা ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ পাওয়া ১০৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ ২০২৭ সালের এসএসসির সময়সূচি চূড়ান্ত, পরীক্ষা শুরু ১৪ মার্চ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অটোরিকশা চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট, ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে,ক্ষয়ক্ষতি ৩০ লাখ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের ৬ বছর পূর্তিতে দুই দিনব্যাপী পুতুলনাট্য উৎসব
Advertise with us

শিক্ষা ক্যাডারদের কালো ব্যাজ ধারণের জবাব, লাল প্রোফাইলে ভিসিকে সমর্থন শিক্ষার্থীদের

শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৬০ বার পঠিত
শিক্ষা ক্যাডারদের কালো ব্যাজ ধারণের জবাব, লাল প্রোফাইলে ভিসিকে সমর্থন শিক্ষার্থীদের

শিক্ষা ক্যাডারদের ক্লাস বর্জন ও কালো ব্যাজ ধারণের প্রতিবাদে এবং উপাচার্য ড. নুরুল ইসলাম-এর বক্তব্যকে সমর্থন জানিয়ে ফেসবুক প্রোফাইল লাল কর্মসূচি পালন করছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

‎শনিবার ২২ আগস্ট রাত ১টা থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি পালন করতে দেখা যায়।

‎ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ড. নুরুল ইসলাম ২১ আগস্ট অর্থমন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষা ক্যাডারদের নিয়ে মন্তব্য করে বলেন, “বিশ্ববিদ্যালয় পড়ানোর মতো যে চিন্তা-চেতনা ও রিসার্চ দরকার তা বিসিএস শিক্ষা ক্যাডারের অফিসারদের মধ্যে নেই।”

‎তার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি প্রতিবাদলিপি প্রকাশ করেন ৭ কলেজের শিক্ষা ক্যাডাররা। প্রতিবাদলিপিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে দুঃখ প্রকাশ না করলে শ্রেণি কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেন। একই সাথে কালো ব্যাজ ধারণের কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষা ক্যাডাররা।

‎প্রোফাইল লাল করার বিষয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে হিসাববিজ্ঞান বিভাগের রাইসুল ইসলাম বলেন, “ভিসি স্যারের অর্থ মন্ত্রণালয়ের বক্তব্যের প্রতিবাদ করে শিক্ষা ক্যাডাররা কর্মবিরতি এবং কালো ব্যাজ ধারণের ঘোষণার প্রতিবাদ এবং ভিসি স্যারের বক্তব্যের সমর্থন জানিয়ে আমরা আমাদের প্রোফাইল লাল করেছি।”

‎রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিফাত বলেন, “ভিসি স্যার অর্থমন্ত্রীর সাথে বৈঠকে বলেছেন ক্যাডারদের বিশ্ববিদ্যালয় পড়ানোর মানসিকতা নেই, তাদের গবেষণাও নেই। তার প্রতিবাদে ক্যাডাররা ক্লাস বর্জন করছে এবং প্রোফাইল কালো করেছে। তাই আমরা ক্যাডারদের প্রতিবাদ এবং ভিসি স্যারকে সমর্থন জানিয়ে প্রোফাইল লাল করেছি।”

‎একই বিভাগের লাহাদ হোসেন লাম বলেন, “আমরা ভিসি স্যারকে সমর্থন করে এবং ক্যাডারদের কালো ব্যাজের প্রতিবাদে লাল প্রোফাইল ধারণ করেছি। আমরা ভিসি স্যারের সাথে ছিলাম, আছি এবং থাকবো।”

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa