ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্থায়ী কমিটিগুলোকে কোনোভাবেই অকার্যকর করার চেষ্টা না করা হোক: নাহিদ ইসলাম ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জাবিতে জাকসু জব ফেয়ার, সন্ধ্যায় থাকছে ‘রোড টু কর্পোরেট’ সেশন ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায় চাঁদা বন্ধ করায় বিএনপি নেতাকে হত্যার হুমকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
Advertise with us

স্থায়ী কমিটিগুলোকে কোনোভাবেই অকার্যকর করার চেষ্টা না করা হোক: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
স্থায়ী কমিটিগুলোকে কোনোভাবেই অকার্যকর করার চেষ্টা না করা হোক: নাহিদ ইসলাম

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলোকে কোনোভাবেই অকার্যকর করার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিরোধীদলের সংসদ সদস্য হিসেবে তারা কার্যকর স্থায়ী কমিটির মাধ্যমে সংসদে জবাবদিহিতা নিশ্চিত করতে চান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, স্থায়ী কমিটিগুলো কার্যকরভাবে গঠিত না হলে বিরোধীদলের পক্ষে সেগুলোর অংশীদার হওয়া সম্ভব হবে না। কমিটিগুলোকে তাদের ইচ্ছামতো গঠন না করে সংসদীয় কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় নিয়ে কার্যকরভাবে গঠনের আহ্বান জানান তিনি।

স্থায়ী কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে নাহিদ বলেন, এর আগেও বিরোধীদলীয় নেতা ও উপনেতা এ বিষয়ে সংসদে কথা বলেছেন। জুলাই সনদ অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি পদ পাওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এসব বিষয় বাদ দিয়েও ১০ সদস্যের একটি স্থায়ী কমিটিতে বিরোধী দল থেকে তিনজন করে সদস্য রাখার দাবি জানানো হয়েছিল। তবে সরকারদলীয় চিফ হুইপ বা সরকারের পক্ষ থেকে ২৬ শতাংশ হিসাব অনুযায়ী সদস্য দেওয়ার কথা বলা হয়। সে অনুযায়ী কোনো কমিটিতে তিনজন, আবার কোনো কমিটিতে দুজন বিরোধীদলীয় সদস্য রাখা হয়েছে।

নাহিদ অভিযোগ করেন, বিরোধী দলের পক্ষ থেকে যেসব মন্ত্রণালয়ের কমিটিতে কতজন সদস্য রাখা হবে, সে অনুযায়ী একটি তালিকা দেওয়া হয়েছিল। কিন্তু চূড়ান্ত তালিকা তৈরির সময় সেই কাঠামোতে পরিবর্তন করা হয়েছে। ফলে কয়েকটি মন্ত্রণালয়ের কমিটিতে বিরোধী দলের সদস্যসংখ্যায় অসঙ্গতি দেখা দিয়েছে এবং কোথাও কোথাও ভুল নামও এসেছে।

তিনি আরও বলেন, বিরোধীদলের সঙ্গে আলোচনা না করেই অনেক ক্ষেত্রে তাদের ইচ্ছামতো সদস্যদের বিভিন্ন কমিটিতে রাখা হয়েছে। কোনো কমিটিতে দুজন, আবার কোনো কমিটিতে তিনজন বিরোধীদলীয় সদস্য রাখা হয়েছে। এমনকি একটি মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল থেকে চারজন সদস্য রাখা হয়েছে।

নাহিদ বলেন, চলতি অধিবেশনে সবগুলো স্থায়ী কমিটি পাস করার বিষয়ে চিফ হুইপের কিছুটা তাড়াহুড়া ছিল। তবে পরবর্তী অধিবেশনে এসব কমিটির তালিকা ও গঠনপ্রক্রিয়ায় প্রয়োজনীয় সংশোধন আনার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa