https://daynightbd.com


ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
‘বই জ্ঞানের আলো ছড়ায়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ঐতিহ্যবাহী আলফাডাঙ্গা প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ লাইব্রেরি উদ্বোধন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক শিকদার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাশিয়ানী টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ সুমন রায়, সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) সাবেক অধ্যক্ষ আঃ সালাম, মুন্সী রিয়েল স্টেটের স্বত্তাধিকারী সমাজসেবক মুন্সী বিল্লাল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুর রহমান আচ্চু, মোরাদ হোসেন তালুকদার, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস, জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক তামিম আহমেদ, দপ্তর সম্পাদক রিয়াজ মুস্তাফিজ, প্রচার সম্পাদক হারুনুর রশীদ ও সদস্য কামরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতা বিকশিত হয়। একটি সমৃদ্ধ সমাজ গঠনে বই ও পাঠাগারের ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা এই পড়ার মাধ্যমে নিজেদের আলোকিত করার পাশাপাশি মানুষ ও মানবিকতার কল্যাণে কাজ করার আহ্বায়ন জানান। অতিথিরা আলফাডাঙ্গা প্রেসক্লাব লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রেসক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


