ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

ভারতের ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় নিহত ১২

ডে নাইট ডেস্ক
বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   ৬৮ বার পঠিত
ভারতের ঝাড়খণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের ধাক্কায় নিহত ১২

ভয়াবহ রেলদুর্ঘটনা ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে। এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টিভি৯ বাংলা। এ ছাড়াও আহত হয়েছে আরও অনেকে।

ঝাড়খণ্ডের জামতাড়া ও কার্মাটাঁড়ের মাঝে দুর্ঘটনাটি ঘটে। রেলপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। অন্ধকারের কারণে উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভারতীয় সময় ৮টায় ভাগলপুরের অঙ্গ এক্সপ্রেসে বুধবার (২৮ ফেব্রুয়ারি) আচমকাই আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এ সময় ট্রেন জামতাড়া পেরিয়ে কার্মাটাঁড় পার হচ্ছিল। হঠাৎই গুজব ছড়ায় ট্রেনে আগুন লেগে গিয়েছে।

এরপরই বেশ কিছু যাত্রী হঠাৎ করে রেললাইনে নেমে পড়ে। উল্টোদিক থেকে আসানসোল ঝাঁঝা এক্সপ্রেস সে সময় আসছিল। সেই ট্রেনেই ধাক্কা লাগে একাধিক যাত্রীর। এই প্রতিবেদন লেখার সময় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আসানসোল রেল ডিভিশনের জামতাড়ায়।

বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে। আহতদের জামতারায় নিয়ে আসতে মেডিকেল টিম, চারটি অ্যাম্বুলেন্স ও তিনটি বাস ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জামতারার জেলা প্রশাসক জানিয়েছেন।

দুর্ঘটনার সঠিক স্থানটি জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa