ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

সহিংসতার এক মামলায় খালাস পেলেন ইমরান খান

ডে নাইট ডেস্ক
বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   ৩৭ বার পঠিত
সহিংসতার এক মামলায় খালাস পেলেন ইমরান খান

সহিংসতার আরও একটি মামলায় খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দলের আরও দুই নেতাকেও এ মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালত তাঁদের এ মামলা থেকে খালাস দেন।

গত বছরের মে মাসে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন পিটিআইয়ের নেতা-কর্মী ও সমর্থকেরা। বিক্ষোভের মধ্যে গত ৯ মে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। সেই সহিংসতার ঘটনায় যেসব মামলা হয়েছে, তার মধ্যে একটি থেকে খালাস পেলেন ইমরান।

মামলা থেকে অব্যাহতি চেয়ে ইমরান খানের করা আবেদনের শুনানি নিয়ে ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির এ রায় দেন। তিনি বলেন, আসামিদের শাস্তি হতে পারে না। আর এ মামলার বিচার করা মানে সময়ের অপচয়মাত্র।

এ মামলায় ইমরান খান ছাড়াও পিটিআই নেতা আসাদ ওমর ও খুররম শাহজাদ আসামি ছিলেন।

তথ্যসূত্র:দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ইসলামাবাদ

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa