ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

সেনেগালে নৌকা ডুবে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ডে নাইট ডেস্ক
শুক্রবার, ০১ মার্চ ২০২৪   ৮০ বার পঠিত
সেনেগালে নৌকা ডুবে ২০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

সেনেগালে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০০ জন আরোহী ছিলেন এবং নৌকাডুবির ঘটনায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সেনেগালের উপকূলে নৌকা ডুবে প্রায় ২০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী আমাদু বা বৃহস্পতিবার জানিয়েছেন। গত বুধবার সেন্ট-লুইস শহরের কাছে অভিবাসীবাহী এই নৌকাটি ডুবে যায়।

অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক বার্তায় বলেছে, বুধবার সেন্ট-লুইস শহরের কাছে ডুবে যাওয়ার আগে নৌকাটি প্রায় ৩০০ জন লোককে বহন করছিল এবং কেউ কেউ তীরে পৌঁছাতে পারলেও অন্যরা এখনও নিখোঁজ রয়েছে।

রয়টার্স বলছে, হাজার হাজার মানুষ প্রতি বছর পশ্চিম আফ্রিকার উপকূল ছেড়ে ইউরোপে পৌঁছানোর জন্য সমুদ্রপথে বিপজ্জনক যাত্রায় নামে এবং সমুদ্রে কত মানুষের মৃত্যু হয়েছে তার সম্পূর্ণ সংখ্যা এখনও অজানা।

এর আগে সেনেগাল গত বছর বেশ কয়েকটি মারাত্মক ঘটনায় শোক প্রকাশ করেছিল। যার মধ্যে একটি ঘটনায় প্রায় ৬০ জন লোক নিখোঁজ হয়। গত বছর এ রুটে অভিবাসীবাহী নৌযান চলাচল বেড়েছে।

ইইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের মতে, আটলান্টিক দ্বীপপুঞ্জে আগত অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় সেনেগাল এবং মরক্কোর নাগরিক। স্প্যানিশ সরকার জানিয়েছে, ২০২৩ সালে ক্যানারিতে পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার, যা তিনগুণ বেড়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa