ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

গাজায় বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র

ডে নাইট ডেস্ক
শনিবার, ০২ মার্চ ২০২৪   ৭৪ বার পঠিত
গাজায় বিমান থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র

গাজায় অভুক্ত মানুষদের জন্য প্রথমবারের জন্য উড়োজাহাজ থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলা হয়েছে, তিনটি সামরিক বিমান থেকে ৩৮ হাজারের বেশি খাবার প্যাকেট প্যারাসুটের মাধ্যমে গাজায় ফেলা হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, তিনটি সি–১৩০ পরিবহন বিমান খাবারের প্যাকটেগুলো গাজায় ফেলেছে।

মার্কিন সূত্র বিবিসির অংশীদার সিবিএসকে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন গাজার মানুষদের জন্য বেশ কিছু সহায়তার ঘোষণা দিয়েছেন। বিমান থেকে খাবারের প্যাকেট দেওয়ার এগুলোর মধ্যে প্রথম পদক্ষেপ।

শুক্রবার (১ মার্চ) গাজায় ত্রাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। বৃহস্পতিবার একটি ত্রাণ বহরে ভিড় করা গাজাবাসীর ওপর নির্বিচারে গুলি করে ইসরায়েল। এতে শতাধিক মানুষ নিহত হন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো খাবার পৌঁছে দেওয়া হলো।

ওই ঘটনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ অনেক পশ্চিমা দেশই ইসরায়েলে তীব্র নিন্দা জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, শনিবার (২ মার্চ) বিকেলে বিমান থেকে মোট ৬৬ বান্ডিল খাবার ফেলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্মিলিত অভিযানের অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী এবং আরজেএএফ সি–১৩০ বিমান থেকে সেনারা আকাশ থেকে খাদ্য সহায়তা ফেলেছেন।

ইউএস সি–১৩০ বিমান থেকে গাজার উপকূলরেখা বরাবর ৩৮ হাজারের বেশি খাবারের প্যাকেট ফেলা হয়েছে।

উল্লেখ্য, অবরুদ্ধ গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। আশ্রয় শিবিরগুলো মানবেতন জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা। খাদ্য সরবরাহের গাড়িগুলোও প্রবেশের অনুমতি দিচ্ছে না নেতানিয়াহু সরকার। গাজার মানুষ পশুখাদ্য খেয়ে বেঁচে আছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa