ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

মক্কায় হাজিদের জন্য ১৮৬০ ভবন নির্মাণ

ডে নাইট ডেস্ক
শনিবার, ০২ মার্চ ২০২৪   ৯২ বার পঠিত
মক্কায় হাজিদের জন্য ১৮৬০ ভবন নির্মাণ

চলতি বছরের হজযাত্রীদের জন্য মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনকে লাইসেন্স দিয়েছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুমে এসব ভবনে প্রায় ১২ লাখ হজযাত্রী থাকতে পারবেন। খবর আরব নিউজ।

স্থানীয় সময় শুক্রবার (১ মার্চ) চলতি বছরের হজের জন্য ভিসা ইস্যু শুরু করেছে দেশটি। আগামী ২৯ এপ্রিল ভিসা প্রদান শেষ হবে। আগামী ৯ মে থেকে হজযাত্রীরা হজের উদ্দেশে সৌদি আরবে আসতে শুরু করবেন।

আরব নিউজ জানায়, মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে লাইসেন্সের জন্য আবেদন নেয়া হবে।

এদিকে আগামী জুনে অনুষ্ঠিতব্য হজ মৌসুমকে ঘিরে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি আরব। হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ বলেন, ‘এবার সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেয়া হবে না’।

গত বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মুসলিম মক্কায় হজ পালন করতে আসেন। করোনা মহামারির পর গত বছরই সর্বোচ্চসংখ্যক হজযাত্রী মক্কায় এসেছে। এবার আরো বেশি মানুষ হজ করতে আসবেন বলে ধারণা করছে দেশটি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa