ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ

ডে নাইট ডেস্ক
বুধবার, ০৬ মার্চ ২০২৪   ৬৭ বার পঠিত
ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রভাব খাটিয়ে এক নারীকে লাভজনক সরকারি চুক্তি পাইয়ে দেয়া ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পদত্যাগ করেছেন পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওটারোলা।

গত সপ্তাহে পেরুর এক টিভি চ্যানেল দুজনের কথোপকথনের অডিও ক্লিপ প্রচার করার পর এ ঘটনা প্রকাশ্যে আসে। ৫৭ বছর বয়সী ওটারোলা অবশ্য কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে।

বিবিসিতে সম্প্রচারিত প্যানোরামা প্রোগ্রাম বলছে, ওটারোলা যে নারীর সঙ্গে কথা বলছেন, তিনি ২৫ বছর বয়সী ইয়াজিরে পিনেডো। এ প্রোগ্রামটিতেই প্রথম তাদের কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ হয়।

পিনেডোকে ২০২৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার জন্য দুটি চুক্তি দেওয়া হয়। এ চুক্তি থেকে তাঁর মোট ১৪ হাজার ডলার উপার্জন হয় বলে জানা গেছে।

ওটারোলা ২০২২ সালের শেষ পর্যন্ত পেরুর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে পদোন্নতি দেওয়া হয়।

অডিও ক্লিপে ওটারোলাকে ওই নারীর প্রতি তাঁর ভালোবাসার কথা বলতে শোনা যায় এবং পিনেডোকে সিভি পাঠাতে বলতে শোনা যায়। এ ক্লিপ ফাঁস হওয়ার আগে অবশ্য ওটারোলা সম্পূর্ণ বিপরীত এক বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একবার কেবল এক বৈঠকে পিনেডোর সঙ্গে তার দেখা হয়েছিল।

গতকাল মঙ্গলবার পেরুর সম্প্রচারমাধ্যম ক্যানাল এনকে পিনেডো বলেন, এর আগে কিছুদিন তাঁর ওটারোলার সঙ্গে সম্পর্ক ছিল। তাঁরা দুজনই বলছেন, ফাঁস হওয়া এই অডিও ক্লিপ ২০২১ সালের অর্থাৎ ওটারোলা মন্ত্রী হওয়ার আগের আলাপের অংশ।

প্রেসিডেন্ট বলুয়ার্তে তাকে শিগগিরই কানাডায় সরকারি সফর থেকে ফিরে আসতে নির্দেশ দেন। এরপরই পদত্যাগ করেন ওটারোলা।

পদত্যাগের ভাষণে ওটারোলা বলেন, ‘যারা সব সময় আমাকে সরকার থেকে সরাতে চেয়েছেন… তারা আমার ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য নিয়ে একটি অডিও সম্পাদনা করতেও দ্বিধা করেনি।’ তিনি সাবেক প্রধানমন্ত্রী মার্টিন ভিজকারার বিরুদ্ধে তাঁর ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিজকারা বলেন, তিনি বিভ্রান্তিকর অভিযোগগুলো জোরালোভাবে প্রত্যাখ্যান করছেন।

পেরুর আইন অনুসারে, ওটারোলার সঙ্গে মন্ত্রিপরিষদের ১৮ জন সদস্যকেই তাদের পদত্যাগ করতে হবে। তবে প্রেসিডেন্ট চাইলে তাঁদের আবার বেছে নিতে পারবেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa