ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

বাইডেনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের ফার্স্টলেডি ও নাভালনির স্ত্রী

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ০৭ মার্চ ২০২৪   ৬২ বার পঠিত
বাইডেনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ইউক্রেনের ফার্স্টলেডি ও নাভালনির স্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের ফার্স্টলেডি ওলেনা জেলেনস্কা ও রাশিয়ার সদ্য প্রয়াত বিরোধী রাজনৈতিক নেতা আলেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়া।

স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ হলো একটি বার্ষিক ভাষণ যা মার্কিন প্রেসিডেন্ট প্রতিবছর একটি নির্দিষ্ট দিন দেশবাসীর উদ্দেশে দেন। এতে মার্কিন কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন তিনি।

এ বছর স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ তারিখ ঠিক করা হয়েছে বৃহস্পতিবার (৭ মার্চ)। এদিন স্থানীয় সময় রাত ৯টা (বাংলাদেশ সময় শুক্রবার ৮টায়) ভাষণ দেবেন বাইডেন।

স্টেট অব দ্য ইউনিয়নের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উপলক্ষে দেশ-বিদেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ বহু অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে বাইডেন প্রশাসন। আমন্ত্রণ জানানো যুদ্ধকবলিত ইউক্রেনের ফার্স্টলেডি (প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী) ওলেনা জেলেনস্কা ও নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকেও।

তবে তারা উভয়ই ব্যক্তিগত কারণ দেখিয়ে হোয়াইট হাউসের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। ইউক্রেনে গত দুই বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলছে। তবে গত কয়েক মাস ধরে যুদ্ধক্ষেত্রে ক্রমেই পিছু হটছে ইউক্রেনীয় বাহিনী।

জেলনস্কি বলছেন, তার সেনাবাহিনীর অস্ত্র ও গোলাবারুদ দ্রুত শেষ হয়ে আসছে। অস্ত্রশস্ত্রের অভাবে সেনারা পিছু হটছে। রুশ বাহিনীকে রুখতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে দ্রুত আরও অস্ত্র ও অর্থ সরবরাহের জন্য বারবার আহ্বান জানাচ্ছেন তিনি।

শুরু থেকেই সব ধরনের সহযোগিতা দিয়ে আসা যুক্তরাষ্ট্র ইউক্রেনের সহায়তায় নতুন করে আরও তহবিল সরবরাহের জোর চেষ্টা করছে। প্রায় ৬৮ বিলিয়ন ডলারের একটি প্যাকেজ প্রস্তাব পেশ করা হয়েছে। তবে মার্কিন কংগ্রেসে অর্থছাড়ের বিষয়টি আটকে আছে।

এমন একটা পরিস্থিতিতে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে ইউক্রেনীয় ফার্স্টলেডিকে আমন্ত্রণ জানায় হোয়াইট হাউস। তবে তাতে অংশ নেবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন ওলেনা।

তার প্রেস সেক্রেটারি তেতিয়ানা হাইদুচেনকো বিষয়টির ব্যাখ্যা দিয়ে বলেছেন, ফার্স্টলেডি আগেই রাজধানী কিয়েভের একটি এতিমখানার শিশুদের সাথে আগেই নির্ধারিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। যে কারণে তিনি স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।

এদিকে সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়ার কারাগারে মারা যান ইউলিয়া নাভালনায়ার স্বামী আলেক্সি নাভালনি। গত শুক্রবার (১ মার্চ) মস্কোয় তার সমাধিস্থ করা হয়।

এর মধ্যেই তাকে নাভালনিয়ার বিধবা স্ত্রী ইউলিয়াকে স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণের জন্য প্রাথমিকভাবে কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন তিনি।

কিন্তু শেষ পর্যন্ত উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। ইউলিয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার কারণ সম্পর্কে বলতে গিয়ে তার মুখপাত্র কিরা ইয়ারমিশ নাভালনির মৃত্যু পরবর্তী বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa