ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

বিশ্ববাজারে কমলো খাদ্যপণ্যের দাম

ডে নাইট ডেস্ক
শনিবার, ০৯ মার্চ ২০২৪   ৬১ বার পঠিত
বিশ্ববাজারে কমলো খাদ্যপণ্যের দাম

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমতির খবর দিলো জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (এফএও)। ভোজ্যতেল, গম, মাংস ও দুগ্ধজাতীয় পণ্যের দাম নেমেছে এক বছরের মধ্যে সর্বনিম্নে। তবে এই সময়ে চিনি ও মাংসের দাম কিছুটা বেড়েছে। শুক্রবার (৮ মার্চ) প্রকাশিত সংস্থাটির মাসিক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

দানাদার খাদ্যের মূল্য পর্যবেক্ষণে সংস্থাটি জানিয়েছে, গেল জানুয়ারির তুলনায় সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে দাম কমেছে ৫ শতাংশ। আর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের তুলনায় যা প্রায় সাড়ে ২২ শতাংশ (২২.৪) কম।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিল-আর্জেন্টিনায় ভুট্টার ভালো উৎপাদনের সঙ্গে সমুদ্রপথে স্বাভাবিক গতিতে পণ্য পরিবহনে ইউক্রেনের সবুজ সংকেত ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে পণ্যটির দাম। আর গমের দাম কমতির কারণ হিসেবে বলা হয়েছে, চাহিদা কমের বিপরীতে রাশিয়ার বাড়তি রপ্তানি।

ভোজ্যতেলের দামও কমেছে ফেব্রুয়ারিতে। বিশ্ববাজারে গত বছরের ফেব্রুয়ারি যে দামে মিলেছে এই পণ্যটি, গেল ফেব্রুয়ারিতে বিক্রি হয়েছে তারচেয়ে ১১ শতাংশ কমে। সয়া, সানফ্লাওয়ার আর রাই-সরিষার মতো পণ্যের দাম পড়ে যাওয়ার সুফল পেয়েছেন ভোক্তারা। তবে গত মাসে পাম অয়েলের দাম বেড়েছে কিছুটা।

এদিকে এক বছর আগের তুলনায় দুগ্ধজাতীয় পণ্যের দাম প্রায় সাড়ে ১৩ শতাংশ কম থাকলেও জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে বেড়েছে ১ শতাংশের কিছুটা বেশি। এই ঊর্ধ্বমুখিতার কারণ হিসেবে বলা হয়েছে, চীনে গুঁড়ো দুধের আমদানি বৃদ্ধি; যা প্রভাবিত করেছে ইউরোপের বাজারে দাম বৃদ্ধিকে।

এ ছাড়া সাত মাস কমার পর গত মাসে বেড়েছে মাংসের দাম। এ সময়ে গবাদি পশুর মাংসের দাম কিছুটা কমলেও চীনে চাহিদা বাড়ায় বেড়েছে শূকরের মাংসের দাম।

অন্যদিকে, জানুয়ারি-ফেব্রুয়ারি মিলে বিশ্ববাজারে টানা দু-মাস বাড়ল চিনির দাম। এফএওর হিসাবমতে, এক বছর আগের তুলনায় গত মাসে চিনি বেচাকেনা হয়েছে সাড়ে ১২ শতাশ বেশি দামে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa