ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

ডে নাইট ডেস্ক
শনিবার, ০৯ মার্চ ২০২৪   ৭৪ বার পঠিত
পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

আসিফ আলি জারদারি পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ প্রতিযোগিতায় জারদারি হারিয়েছেন ইমরান খানের দল পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মাহমুদ খান আকাজাইকে।

শনিবার (৯ মার্চ) দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদগুলোর সদস্যদের ভোটাভুটিতে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তিনি।

জিও নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন পিএমএলএন-পিপিপি জোটের প্রার্থী আসিফ আলি জারদারি পেয়েছেন সর্বমোট ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এসআইসি প্রার্থী আকাজাই পেয়েছেন মাত্র ১৮১ ভোট।

এর মধ্যে জাতীয় পরিষদ ও সিনেটে জারদারি ব্যাগে পুরেছেন ২৫৫ ভোট এবং আকাজাই পেয়েছেন ১১৯ ভোট।

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আসিফ আলি জারদারিকে অভিনন্দন জানিয়েছেনতার ছেলে পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa