ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

যেসব দেশে রোজা শুরু মঙ্গলবার

ডে নাইট ডেস্ক
রবিবার, ১০ মার্চ ২০২৪   ৭২ বার পঠিত
যেসব দেশে রোজা শুরু মঙ্গলবার

আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই এবং মালয়েশিয়ায়। ফলে দেশ দুটি ঘোষণা দিয়েছে, আগামী মঙ্গলবার (১২ মার্চ) থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস রমজান। এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছিল আগামী ১২ মার্চ থেকে রোজা শুরু হবে।

চাঁদ না দেখতে পাওয়ার ব্যাপারে ব্রুনাই বলেছে, “রাষ্ট্রের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী মঙ্গলবার ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।”

অপরদিকে মালয়েশিয়া বলেছে, “রমজানের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি। ফলে আগামী মঙ্গলবার, ১২ মার্চ পবিত্র রমজান মাসের প্রথমদিন হবে।”

তবে যুক্তরাষ্ট্র ও উত্তর আমেরিকার অন্যান্য দেশে সোমবার থেকেই পবিত্র এ মাস শুরু হবে। জ্যোতির্বিদ্যার তথ্য অনুযায়ী, আজ রোববার আকাশে নতুন চাঁদের জন্ম হবে।

উত্তর আমেরিকার দেশগুলো যেহেতু জ্যোতির্বিদ্যার হিসাবকে আরবি মাস গণনার পদ্ধতি হিসেবে ব্যবহার করে। ফলে সেসব দেশে জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, রোববার সন্ধ্যার পর রমজান মাস শুরু হয়ে যাবে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে আজ পবিত্র এ মাসের চাঁদ দেখা যাবে না বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা আন্তর্জাতিক জোতির্বিদ্যা কেন্দ্র। এর বদলে পরের দিন ১১ মার্চ চাঁদ দেখা যাবে এবং ১২ মার্চ থেকে মুসল্লিরা রোজা রাখা শুরু করবেন বলে জানিয়েছে তারা।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ১০ মার্চ গ্রিনিচ সময় অনুযায়ী, সকাল ৯টায় চাঁদ ও সূর্যের সংযোগ হবে। কিন্তু এদিন আরব বিশ্বের কোনো অঞ্চল থেকে খালি চোখে অথবা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। ওইদিন চাঁদটি ইসলামিক বিশ্বের শহরগুলো থেকে সূর্যাস্তের পরপরই ডুবে যাবে।

কেন আজ চাঁদ দেখা যাবে না?

সৌদি আরবের মক্কা শহরে আজ সূর্যাস্তের ১৩ মিনিট পর নতুন অর্ধচন্দ্রটি ডুবে যাবে। তখন চাঁদটির বয়স থাকবে ৬ ঘণ্টা ২২ মিনিট। অপরদিকে মিসরের রাজধানী কায়রোতে সূর্যাস্তের ১৪ মিনিট পর চাঁদ ডুবে যাবে। তখন চাঁদটির বয়স থাকবে ৭ ঘণ্টা ২ মিনিট।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মুহাম্মদ শওকত ওদেহ বলেছেন, নতুন জন্ম হওয়া চাঁদ দেখতে হলে সূর্যাস্তের পর কমপক্ষে ২৯ মিনিট এটি আকাশে থাকতে হবে, চাঁদটির বয়স হতে হবে ১৫ ঘণ্টা ৩৩ মিনিটের বেশি এবং সূর্য ও চাঁদের মধ্যে দূরত্ব থাকতে হবে ৭ দশমিক ৬ ডিগ্রি। ১০ মার্চ এর কোনোটিরই সম্ভাবনা নেই।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa