ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর ভারতে

ডে নাইট ডেস্ক
সোমবার, ১১ মার্চ ২০২৪   ৭৩ বার পঠিত
সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর ভারতে

ভারতজুড়ে কার্যকর হলো সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সোমবার (১১ মার্চ) এই সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু করার কথা ঘোষণা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২০১৯ সালের ডিসেম্বর মাসে সংসদে আইনটি পাস হওয়ার প্রায় চার বছর পর চালু হলো নতুন এই নাগরিকত্ব আইন। এই প্রথমবার ভারতের নাগরিকত্বের ক্ষেত্রে আবেদনকারীর ধর্মীয় পরিচয় দিতে হবে।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র ধারা বা রুলগুলির আনুষ্ঠানিক নাম নাগরিকত্ব (সংশোধিত) ধারা, ২০২৪। এই ধারা অনুযায়ী ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে।

সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে সেদেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, পার্শি, শিখ, জৈন ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা যদি ২০১৪ সালের ৩১শের ডিসেম্বরের আগে ভারতে চলে এসে থাকেন তাহলে তারা ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

এতদিন বলা হচ্ছিল যে বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান থেকে ‘ধর্মীয় সহিংসতা’র শিকার হয়ে ভারতে যদি হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান, পার্শি, জৈন এবং শিখরা ভারতে এসে থাকেন, তাহলেই তারা এই আইন অনুযায়ী নাগরিকত্বের আবেদন করতে পারবেন।

জারি করা বিজ্ঞপ্তিতে ওই তিনটি দেশে ‘ধর্মীয় সহিংসতা’র বিষয়টি সম্পূর্ণভাবে বাদ দেয়া হয়েছে। নতুন আইনে মুসলমানদের কথা নেই।

আইনটি পাশ হওয়ার আগে-পরে ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। দিল্লি, কলকাতা, আসামসহ দেশের বিভিন্ন শহরের সেইসব বিক্ষোভে মারা গিয়েছিলেন প্রায় একশো মানুষ।

নাগরিক সংগঠন, বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলো, মুসলিম সংগঠন ওই সব বিক্ষোভে শামিল হয়েছিল।

সব শহরেই সিএএ-বিরোধী বিক্ষোভে উল্লেখজনকভাবে অংশ নিয়েছিলেন নারীরা। এমন বহু মানুষকেও দেখা গিয়েছিল ওই আন্দোলনে, যারা চিরাচরিতভাবে পর্দানশিন এবং তার আগে কখনও কোনও আন্দোলনেই পথে নামেননি।

সূত্র: বিবিসি বাংলা

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa