ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

চীনে ভবন বিস্ফোরণে নিহত ২

ডে নাইট ডেস্ক
বুধবার, ১৩ মার্চ ২০২৪   ৮০ বার পঠিত
চীনে ভবন বিস্ফোরণে নিহত ২

চীনের উত্তরাঞ্চলে একটি ভবনের ফ্রাইড চিকেনের দোকানে বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত এবং আরও আরও ২৬ জন আহত হয়েছেন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মার্চ) সকালে সানহে শহরে বিস্ফোরণটি ঘটেছে। সানহে রাজধানী বেইজিং থেকে পশ্চিমে এক ঘণ্টার ড্রাইভিং দূরত্বে অবস্থিত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে এই বিস্ফোরণ হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

খবর পেয়েই আগুন নেভাতে ছুটে যান দমকল ও উদ্ধার কর্মীরা। সকাল ১১টা পর্যন্ত দমকল বাহিনীকে ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।

জাতীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫০ জনের বেশি দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা এপির সাংবাদিকরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরত্বের রাস্তা আটকে দিয়েছে পুলিশ। সেখানে সাধারণ মানুষের চলাচল নিষেধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি ভবন থেকে ধোয়া বের হতে দেখা গেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa