ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

ইসরায়েলি গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ৬ ফিলিস্তিনির মৃত্যু

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪   ৮০ বার পঠিত
ইসরায়েলি গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ৬ ফিলিস্তিনির মৃত্যু

রমজানেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর হামলা। যুদ্ধবিধ্বস্ত গাজা শহরে ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা বাসিন্দাদের দিকে ছোঁড়া গুলিতে অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অনেক মানুষ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্থানীয় বাসিন্দা ও স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, বুধবার সন্ধ্যায় উত্তর গাজায় কুয়েত চত্বরে ফিলিস্তিনিরা ত্রাণসামগ্রী সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন। এ সময় ফিলিস্তিনিদের ভিড় লক্ষ্য করে গুলিবর্ষণ করায় হতাহতের এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

গাজা উপত্যকায় পাঁচ মাসের বেশি সময় ধরে হামাসের সাথে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধে ৩১ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় ২৪ লাখ বাসিন্দার গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।

অর্ধাহার-অনাহারে লাখ লাখ মানুষ দিনাতিপাত করছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলা থেকে বাঁচতে উপত্যকার দক্ষিণের রাফাহ শহরে বর্তমানে প্রায় ১৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। আর এই শহরটিতে ইসরায়েল আগ্রাসন চালাতে পারে বলে জানিয়েছে। তবে রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র।

গত ২৯ ফেব্রুয়ারি ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, গাজা শহরের কাছের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষায় থাকা শতাধিক ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। প্রাণহানির এই ঘটনায় ত্রাণবাহী ট্রাককে ঘিরে থাকা ফিলিস্তিনিদের ভিড়কে দায়ী করে ইসরায়েল বলেছে, ভুক্তভোগীরা পদদলিত অথবা গাড়ি চাপায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক হামলায় গত ২৪ ঘণ্টায় ৬৯ ফিলিস্তিনি নিহত ও ১১০ জন আহত হয়েছেন। ষষ্ঠ মাসে পৌঁছানো এই যুদ্ধে গাজার এক-তৃতীয়াংশ অর্থাৎ অন্তত ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa