ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা

ডে নাইট ডেস্ক
রবিবার, ১৭ মার্চ ২০২৪   ৬৯ বার পঠিত
রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা

রমজান মাসে বিদেশি মুসল্লিরা যাতে নির্বিঘ্নে পবিত্র হজ এবং ওমরাহ পালন করতে পারেন সে জন্য সৌদি আরব থেকে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী এবারের রমজান মাসে একবারের বেশি ওমরাহ পালন করতে পারবেন না মুসল্লিরা।

পবিত্র মক্কা শরিফে ভিড় কমাতেই সৌদি আরব এমন উদ্যোগ নিয়েছে বলে রোববার (১৭ মার্চ) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয় জানিয়েছেন, সবাই যাতে সুশৃঙ্খলভাবে ওমরাহ পালন করতে পারে সে কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রমজানের ভিড় ব্যবস্থাপনায় বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সৌদির সরকার। এরমধ্যে অন্যতম হলো যারা শুধুমাত্র ওমরাহ পালন করবেন তারাই কাবা চত্বরে যেতে পারবেন।

ইলেকট্রনিক পদ্ধতিতে ওমরাহ অনুমতি দেয়া সৌদির সরকারি নুসুক অ্যাপে যখন রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করেন তখন একটি বার্তা ভেসে ওঠে। এতে লেখা থাকে, অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে। সবাইকে সুযোগ দিতে রমজানে দ্বিতীয়বার কেউ ওমরাহ করতে পারবেন না।

বিদেশি মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ওমরাহ পালন করতে পারেন সেজন্য ভিজিট ও পর্যটন ভিসাধারীদেরও ওমরাহ পালনের সুযোগ রাখা হয়েছে। মদিনা শরীফে যেতে হলে তাদের শুধুমাত্র অনলাইনে একটি অনুমতি নিলেই হবে।

এছাড়াও সাধারণ ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa