ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

হামাসের ৫০ যোদ্ধাকে ‘হত্যা’

ডে নাইট ডেস্ক
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪   ৬৩ বার পঠিত
হামাসের ৫০ যোদ্ধাকে ‘হত্যা’

ফিলিস্তিনের গাজায় হামাসের ৫০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করেছে বলে দাবি করছে ইসরায়েল। মঙ্গলবার (১৯ মার্চ) ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকার শিফা হাসপাতালে ইসরায়েলি সেনাদের অভিযানে তাদের হত্যা করা হয়।

সোমবার ((১৮ মার্চ) সকালে সেখানে হামলা শুরু করেছিল তারা। এই অভিযান এখনও চলছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

আইডিএফ বলছে, অভিযানে এ পর্যন্ত প্রায় ১৮০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে সোমবার ২০০ জন সন্দেহভাজনকে আটক করার কথা জানিয়েছিল তারা। আটককৃতদের মধ্য থেকে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, মধ্য গাজায় সোমবার বেশ কয়েকজন হামাস সদস্যকে হত্যার করার দাবি করেছে ইসরায়েলের সেনারা। আইডিএফ বলছে, একটি ঘটনায় সেনারা এক বন্দুকধারীকে তাদের দিকে গুলি ছুড়তে দেখে। তখনই ওই বন্দুকধারীর দিকে ইসরায়েলি সেনারা পাল্টা গুলি ছোড়লে সে নিহত হয়।

গাজা উপত্যকায় সাম্প্রতিক কয়েকটি হামলার ফুটেজও প্রকাশ করেছে আইডিএফ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa