ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪   ৬৩ বার পঠিত
পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এসময় দেশটির জোট সরকার অন্য কোনও নেতার অধীনে আরও ভালভাবে পুর্নিনির্বাচন করার সুযোগ পাবে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে এখনই পদত্যাগ করছেন না তিনি। তার উত্তরসূরি বেছে নেওয়ার পরপরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবে বলে জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার (২০ মার্চ) একটি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন তিনি। ।

বৃহস্পতিবার ভারাদকারের দল ফাইন গেইলের নতুন নেতা মনোনয়নের ঘোষণা করবে। আর এর ফল ঘোষণা করা হবে ৫ এপ্রিল। এরপর ৯ এপ্রিল সংসদে প্রধানমন্ত্রী হিসেবে ভারাদকারের উত্তরসূরী নির্বাচনের ভোট হবে।

২০১৭ সালে আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী হিসেবে দায়্ত্বি গ্রহণ করেছিলেন ভারাদকার। তখন একটি কট্টর ক্যাথলিক দেশ হিসেবে পরিচিত ছিল এটি।

সাধারণ নির্বাচন ছাড়াই মাত্র ১৫ মাস আগে পুনরায় প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেছিলেন ভারাদকার। দেশটিতে ২০২৫ সালের মার্চের সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

বুধবার ডাবলিনের সরকারি ভবনে একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তখন ভারাদকা বলেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত এবং রাজনৈতিক উভয় কারণেই আমার এ পদত্যাগ।’ কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ৪৫ বছর বয়সী ভারাদকার।

তিনি বলছিলেন, ‘তবে সবকিছু বিবেচনা করে এবং আত্ম উপলব্ধির পর আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, একজন নতুন প্রধানমন্ত্রী এবং একজন নতুন নেতার অধীনে জোট সরকারের পুনর্নির্বাচনের সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa