ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবক রিমান্ডে রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী মাঠ-অবকাঠামো সংস্কারের দাবিতে জাবির প্রশাসনিক ভবনে তালা ২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পতিত স্বৈরাচার আসলে আপনিও কিন্তু তার থেকে রক্ষা পাবেন না ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আইনের ফাঁকে আটকে রাখা যায় না মাদক কারবারি ও ছিনতাইকারীদের : আইজিপি আমরা ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি: জামায়াত আমির লংমার্চে বাধা দিলে ৬ দফা দাবি ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
Advertise with us

পাকিস্তানে বর্তমান সরকারের মেয়াদ চার থেকে পাঁচ মাস: ইমরান খান

ডে নাইট ডেস্ক
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪   ৭২ বার পঠিত
পাকিস্তানে বর্তমান সরকারের মেয়াদ চার থেকে পাঁচ মাস: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মনে করছেন, বর্তমান সরকারের মেয়াদ চার থেকে পাঁচ মাসের বেশি স্থায়ী হবে না। তিনি বলেছেন, শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের পতন হলে আদিয়ালা জেল থেকে তার মুক্তির পথ প্রশস্ত হবে। খবর ডনের।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গতকাল বৃহস্পতিবার দুর্নীতির মামলায় শুনানির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি বলেন, সরকার বেশি দিন টিকবে না বলেই পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) মন্ত্রিসভায় যোগ দেয়নি।

দুর্নীতির মামলা প্রসঙ্গে ইমরান বলেন, তার বিরুদ্ধে করা মামলায় সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়ে গেছে। এখন যেসব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে, তা শুধুই আনুষ্ঠানিকতা। তার বিরুদ্ধে করা মামলাকে ভিত্তিহীন দাবি করেন তিনি।

পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, বর্তমান পরিস্থিতি পুরো শাসনব্যবস্থাকে উন্মোচন করেছে। সবকিছুতে কারসাজি করা হয়েছে। নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, স্টাবলিশমেন্ট (সেনাবাহিনী) সবাই একযোগে এতে জড়িত ছিল। বর্তমানে ইরান ও আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে ওঠার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ইমরান খান। তিনি বলেন, এতে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যাবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ
SuMoTuWeThFrSa